ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি চেয়ে হেফাজতের দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক
প্রতিবেদকধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহ–তাআলার দরবারে দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে দেশের বিভিন্ন মাদ্রাসায় তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বর্তমানে ধর্মমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
দোয়া মাহফিলে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ একজন দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ–তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতার জন্য বৃহস্পতিবার বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেখানে দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ।
এ ছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়ায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লা আশরাফুল উলুম মাদ্রাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী দোয়া পরিচালনা করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদি জনতা এবং সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রী আলহাজ শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের আশু রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
সূত্র: প্রথম আলো