ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রতিবেদকযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একটি ব্যাপক হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।
তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি আহ্বান জানালে ইসরায়েল দুই মিনিটের মধ্যেই অভিযানে যোগ দেবে। তবে তিনি যোগ করেন, আমাদের কারও প্রয়োজন নেই।
এছাড়া ট্রাম্প বলেন, ইসরায়েল হামলায় অংশ নিলে তারও পরিণতি হতে পারে, যা ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহী হলেও বর্তমানে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
সূত্র: কালবেলা