প্রিন্ট এর তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৪০ এএম || প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৬, ০৮:২৬ এএম
স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
এ বছরের জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেসময় দেশে ভরি প্রতি সোনার গহনার দাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি ছিল। তবে, এরপরই সোনার ওই দাম কমতে কমতে এখন দুই লাখ বিশ হাজার টাকার নিচে পৌঁছেছে। স্বর্ণের এই দাম আরো কমবে? নাকি আবার বেড়ে যেতে পারে?