বাস্তব চিত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৬, ০৫:০৭ এএম

মাইলস্টোনে বিধ্বস্ত বিমানের পাইলটের 'প্রশিক্ষণের ঘাটতি' ও 'তত্ত্বাবধানের অভাব' ছিল- তদন্ত কমিশনের প্রতিবেদনে দেখেছে বিবিসি

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
মাইলস্টোনে বিধ্বস্ত বিমানের পাইলটের 'প্রশিক্ষণের ঘাটতি' ও 'তত্ত্বাবধানের অভাব' ছিল- তদন্ত কমিশনের প্রতিবেদনে দেখেছে বিবিসি
গত বছরের ২১শে জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিং এর যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব ছিল বলেও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© 2026 বাস্তব চিত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।